

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও খুলনা-৫ আসনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট পেয়েছেন।
ওই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগার (লবি)। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট।
তিনি ভোট বেশি পেয়েছেন দুই হাজার ৭০২।
জানা যায়, খুলনা-৫ আসনে মোট ১৫০টি কেন্দ্র রয়েছে। ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। আসনটি ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত।
মন্তব্য করুন
