বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামীর নির্বাচনি ওয়েবসাইট চালু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ওয়েবসাইট চালু করেছে জামায়াতে ইসলামী। ভোটের তিন দিন আগে ওয়েবসাইটের বিষয়টি জানিয়েছে দলটি।

সূত্রমতে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি ওয়েবসাইটটিতে আছে- দলের নির্বাচনি ইশতেহার, প্রার্থী পরিচিতি, ১১দলীয় জোটের শরিক দলসমূের পরিচিতি, শরিকদের প্রার্থীর তথ্য, ক্যাম্পেইন কিটসহ নানা বিষয়। রয়েছে বিভিন্ন ক্যাম্পেইন ও অন্যান্য তথ্য সংবলিত ফটো ও ভিডিও গ্যলারি। বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনেও ওয়েবসাইটি তৈরি করা হয়েছে।

আকর্ষণীয় ডিজাইনে করা জামায়াতের নির্বাচনি ওয়েবসাইটের ঠিকানা হলো- https://cholobangladesh.net/ চলো একসঙ্গে গড়ি বাংলাদেশ’ শিরোনামের এই ওয়েবসাইটে ‘দাঁড়িপাল্লায়’ ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করার আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X