

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ ৪ জনসভায় বক্তব্য রাখবেন। তিনি রাতে মিরপুরের মহিলা সমাবেশে বক্তব্য রাখবেন। সকাল ১০টায় হবিগঞ্জ, এরপর মৌলভীবাজার হয়ে সিলেট যাবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
এদিন বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াত আমির।
সিলেট জেলা ও মহানগর জামায়াত জানিয়েছে, হবিগঞ্জ ও কুলাউড়ার জনসভা শেষে জোহরের নামাজের পর হেলিকপ্টারযোগে সিলেটে পৌঁছাবেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান।
সিলেটের জনসভায় সিলেট-সুনামগঞ্জের ১১ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তিনি। জনসভায় সিলেটের ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এদিকে আগামীর ডা: শফিকুর রহমানের আগমনে সিলেটজুড়ে ব্যাপক উচ্ছ্বাস, আনন্দ বিরাজ করছে।
জামায়াত আমিরকে স্বাগত জানিয়ে নগরের মোড়ে মোড়ে টানানো হয়েছে ব্যানার ফেস্টুন। ‘দাদু ইজ কামিং, আওয়ার নেক্সট প্রাইম মিনিস্টার ইনশাআল্লাহ’ এমন অনেক ব্যানারের দেখা মিলেছে নগরের অনেক মোড়ে। জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জামায়াত।
ইতোমধ্যে সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভার মঞ্চ প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। পুরো মাঠ বালু ও পানি দিয়ে প্রস্তুত করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে অগ্রগতি দেখতে আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট-১ (সিটি করপোরেশন-সদর) আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর আমির মাওলানা এমরান আলম ও খেলাফত মজলিসের সিলেট মহানগরের আমির মাওলানা তাজুল ইসলামসহ ১১ দলীয় জোট নেতৃবৃন্দ।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতি দেখতে সিলেট আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। এ সময় তার সাথে এসএমপি ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেটে সাজসাজ রব বিরাজ করছে। সিলেটের সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৭ ফেব্রুয়ারি সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা এ যাবৎকালের সর্বোচ্চ উপস্থিতি ও স্মরণীয় হবে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, ৭ ফেব্রুয়ারির জনসভায় এ যাবৎকালের সর্বোচ্চ উপস্থিতি হবে।
এদিকে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মৌলভীবাজারের কুলাউড়ার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির। তাঁর আগমন উপলক্ষে মাঠের প্রস্তুতি প্রায় শেষের পথে। সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান শনিবার হবিগঞ্জে আসছেন। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে শফিকুর রহমানের সফরের বিষয়টি গণমাধ্যমে অবহিত করেন জেলা জামায়াত আমির। তিনি শনিবার সকালে হবিগঞ্জের জনসভায় বক্তব্য রাখবেন।
মন্তব্য করুন

