বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তানের ঘনিষ্ঠতা নিয়ে যা বলল ভারত

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এসব প্রশ্নের লিখিত জবাব দিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই অধিবেশনে সংসদ সদস্যরা বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান অবস্থা, পাকিস্তানের সম্ভাব্য ভূমিকা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানতে চান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

জবাবে কীর্তি বর্ধন বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে অত্যন্ত গভীর ঐতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক; এমনকি আমাদের সামাজিক বন্ধনও অভিন্ন।

আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের মূল লক্ষ্য হলো জনকল্যাণমুখী উন্নয়ন। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়মিত বিভিন্ন বৈঠক ও পারস্পরিক মতবিনিময় অব্যাহত রয়েছে।

পাকিস্তান কোনো সুযোগ নিচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য দেশগুলোর থেকে স্বাধীন।

এছাড়া বাংলাদেশের যেসব জায়গায় ভারতের জাতীয় স্বার্থ রয়েছে সেগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি এবং স্বার্থগুলো রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তাকে আরেকটি প্রশ্ন করা হয়- বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে (কথিত) প্রকাশ্যে হত্যার ব্যাপারে ভারত সরকার কোনো আলোচনা করেছে কিনা।

জবাবে তিনি বলেন, ভারত ধারাবাহিকভাবে বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ পর্যায়ের বৈঠকসহ সকল প্রাসঙ্গিক পরিবেশে উত্থাপন করে আসছে। প্রধানমন্ত্রী নিজে এই বিষয়টি তুলেছেন এবং গত বছরের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি আলোচনা করেছেন।

পাকিস্তান এই সম্পর্কের সুযোগ নিচ্ছে কিনা-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বতন্ত্র এবং এটি অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল নয়। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ভারতের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সরকার সর্বদা নজরদারি বজায় রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি ভারত নিয়মিতভাবে বিভিন্ন পর্যায়ের বৈঠকে উত্থাপন করে আসছে। এ বিষয়ে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকেও আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে সম্ভাব্য ঘনিষ্ঠতা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত সরকার আঞ্চলিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার, উন্নয়ন সহযোগিতা, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সম্পর্ক আরও সুদৃঢ় করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং নিজ দেশের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup