বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬৫ জনকে সুখবর দিল বিএনপি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:১৯ এএম
বিএনপি লোগো
expand
বিএনপি লোগো

জাতীয় নির্বাচন সামনে রেখে বেশ কিছু স্থগিতাদেশ ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বিএনপি।

দলটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সময় সংগঠনের নিয়মভঙ্গ, শৃঙ্খলাভঙ্গ বা অন্যান্য কারণ দেখিয়ে যেসব নেতা-কর্মীর ওপর ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের আবেদনের প্রেক্ষিতে সেসব শাস্তি তুলে নেওয়া হয়েছে। মোট ৬৫ জন নেতা এবার দলীয় কার্যক্রমে ফের যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুষ্টিয়া, নরসিংদী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, রাজশাহী, গাজীপুর, পটুয়াখালী, কিশোরগঞ্জ, বরগুনা, ঝিনাইদহ, দিনাজপুর, ফেনী, শেরপুর, খুলনা, ঝালকাঠি, নীলফামারী, লালমনিরহাট, কুমিল্লা, সরাইল, নেত্রকোনা, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, দেবিদ্বারসহ বিভিন্ন জেলার নেতারা এই তালিকায় রয়েছেন।

তাদের বেশিরভাগই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব বা বিভিন্ন অঙ্গসংগঠনের দায়িত্বে ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় নিয়ম লঙ্ঘনের অভিযোগে যাদের সদস্যপদ স্থগিত করা হয়েছিল, তার মধ্যেও একজনের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

তিনি হলেন, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন মৃধা।

বিএনপি বলছে, সংশ্লিষ্টদের আবেদন ও ক্ষমাপ্রার্থনার ভিত্তিতে কেন্দ্রীয় সিদ্ধান্তে এসব শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে।

এর ফলে তারা পুনরায় দলের প্রাথমিক সদস্যপদসহ পূর্বের সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup