মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম
ডা. মাহমুদা মিতু। ছবি: সংগৃহীত
expand

ত্রয়োদশ জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছি। আল্লাহ যেন সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালনের তৌফিক দেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই।’

সংসদ সূত্র জানিয়েছে, মঙ্গলবার সংসদ সদস্য (গাজীপুর-৩) এস এম রফিকুল ইসলামকে সভাপতি করে এই কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- এম এ মহি (সিরাজগঞ্জ-৬), মো. আব্দুস সালাম (ঠাকুরগাঁও-২), আবু মসকাউত হাসান, ইকরামুল বাড়ি টিপু (নওগাঁ-৪), মো. আনারুল হক (নেত্রকোনা-২), শামীম আরা বেগম স্বপ্না (মহিলা আসন-২১) ও মো. আব্দুল বারী সরদার (রাজশাহী)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank