বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ফাইল ছবি
expand
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দল হিসেবে একমাত্র আমরাই পুরোনো আইন পরিবর্তন করে ‘শরিয়াহ আইন’ প্রতিষ্ঠার কথা বলেছি। সেজন্য তরুণ ও নতুন ভোটারদের বলব, তোমাদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। দেশ-জাতি ও মানবতার পক্ষে হোক।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সমর্থনে বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, নির্বাচনের আগে সবাই উন্নয়নের কথা বলে। অথচ একদল ক্ষমতায় গেলে আরেকদল বাড়িতে থাকতে পারে না। আমি কথা দিচ্ছি, হাতপাখা প্রতীককে আপনারা বিজয়ী করলে কাউকে বাড়িছাড়া হতে হবে না। আমরা দুর্নীতি দূর করব এবং বিদেশিদের তাবেদারি থেকে দেশকে মুক্ত করব।

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। জাতীয় নির্বাচনে বিজয়ী ব্যক্তি ও দল আইন প্রণয়ন করে। সেই আইনে দেশ চলে। ব্যক্তি ভালো হওয়ার পরও নীতি যদি ভালো না হয়, তাহলে খারাপ নীতিতে দেশ ভালো চলে না।

রেজাউল করীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা পুরোনো আইন ও নিয়মের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। পুরোনো বন্দোবস্ত বিগত ৫৪ বছরে দেশকে কোথায় নিয়েছে, তা আমরা সবাই জানে। আসন্ন নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণ করবে। এই নির্বাচনের পরেও যদি আগের নিয়মে দেশ চলে, তাহলে তারুণ্যের রক্ত বৃথা হয়ে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup