

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে তিনি এই গণসংযোগ কার্যক্রম শুরু করেন।
এ সময় গুলশানের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
পথচারী, রিকশাচালক, সিএনজিচালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা এবং শপিং মলে আসা ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন।
গণসংযোগের অংশ হিসেবে তিনি এলাকার বিভিন্ন অফিস ও ব্যাংকেও প্রবেশ করেন। একটি বেসরকারি ব্যাংকে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে তারেক রহমানের পক্ষে সমর্থন কামনা করেন এবং লিফলেট বিতরণ করেন।
এ সময় ভোটারদের উদ্দেশে জাইমা রহমান বলেন, তিনি তারেক রহমানের কন্যা হিসেবে বাবার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এবং ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনসহ দলীয় নেতাকর্মী ও নিরাপত্তা সদস্যরা উপস্থিত ছিলেন। নিরাপত্তা ব্যবস্থা থাকলেও জাইমা রহমানকে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে ভোট চাইতে দেখা যায়।
মন্তব্য করুন

