বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদয় থেকে আর্জেন্টিনা কোচ বললেন, ‘আমরা অনন্য’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৮ এএম
ছবি: সংগৃহীত
expand

অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে দুই গোল করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। নাটকীয় এই জয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টিনা কোচ।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, আমরা অনন্য। এটা অহংকার নয়, হৃদয় থেকে বলছি। আমার ভাষা হারিয়ে গেছে। এটা আমাদের দেশ ও দেশের মানুষের জন্য বিরাট আনন্দের মুহূর্ত। এই দল আমাকে কখনো বিস্মিত করা থামায় না। খেলোয়াড়রা দলের জন্য যা করছে, সেটা মানুষকে বোঝানো খুব কঠিন।

আর্জেন্টিনা কোচের মতে, তার দলের সবচেয়ে বড় শক্তি হলো শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা।

তিনি বলেন, ‘তারা শেষ মুহূর্ত পর্যন্ত কিছুই বাকি রাখে না। নিজেদের সবকিছু উজাড় করে দেয়। রোববারও আমরা জয়ের জন্য সর্বস্ব দিয়ে লড়ব।’

আটলান্টা স্টেডিয়ামে উপস্থিত আর্জেন্টাইন সমর্থকদের ভূয়সী প্রশংসাও করেন স্কালোনি। তিনি বলেন, ‘আজ এই মানুষগুলো আমাদের ম্যাচ জিততে সাহায্য করেছে।’

সেমিফাইনালে দীর্ঘ সময় পিছিয়ে থেকেও হাল ছাড়েনি আর্জেন্টিনা। ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা আলবিসেলেস্তেরা শেষ মুহূর্তে এনসো ফের্নান্দেস ও লাউতারো মার্তিনেজের গোলে ম্যাচ ঘুরিয়ে দেয়। নাটকীয় ২-১ ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।

এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে স্পেন। দুই ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির লড়াইয়ে নির্ধারিত হবে ২০২৬ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank