

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী মডেল জোন) মো. সোহেল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক গত ১ জুলাই ২০২৬ তারিখ থেকে এই বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩ নভেম্বর সহকারী কর কমিশনার তানজিনা সাথী বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, ২০১৭ সালে ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরিচয়ের সূত্রে তানজিনা সাথী ও সোহেল উদ্দিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে বাদী ও তার পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন সোহেল।
অভিযোগে আরও বলা হয়, সেই সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন সময় নানান প্রয়োজনের কথা বলে বাদী ও তার পরিবারের কাছ থেকে মোট দুই কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেন সোহেল। পরে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করে অর্থও ফেরত দেননি।
