রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী শোক পালন করবে বিএনপি

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম আপডেট : ১২ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আগামীকাল (১৩ জুলাই) সারাদেশে শোক কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি।

রোববার (১২ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে এ কর্মসূচী ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শোক পালনের পাশাপাশি দেশব্যাপী নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করতে বলা হয়েছে।

এসময় প্রয়াত সাবেক স্পিকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্বরণ করেন রিজভী।

তিনি বলেন, এদেশের প্রতিটা আন্দোলনে তার অসামান্য ভুমিকা ছিলো , তিনি সমকালীন জাতির এক সমন্বিত ইতিহাস, তিনি বিভিন্ন সময় গুরু দায়িত্ব পালন করেছেন এই অবিজ্ঞ রাজনীতিবিদের মহিমান্বিত অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসে।

রিজভী বলেন, তার প্রথম জানাজা তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে এবং বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজার কথা জানান

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup