শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা থেকে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের জয়ের পর ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছে আর্জেন্টিনা।

বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও আর্জেন্টিনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন।

ম্যাচভিত্তিক লাইভ হিসাব অনুযায়ী, বর্তমানে ১ হাজার ৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে থাকা স্পেনের সংগ্রহ ১ হাজার ৯৩৪.৭৯ পয়েন্ট। আর ১ হাজার ৯২৫.১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এদিকে ১ হাজার ৮৭১.৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড।

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ব্রাজিলের। টুর্নামেন্টে অর্জিত পয়েন্টের সুবাদে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ষষ্ঠ স্থান থেকে উঠে পঞ্চম অবস্থানে এসেছে। তাদের বর্তমান লাইভ পয়েন্ট ১ হাজার ৮০৪.৯৩।

তবে এই তালিকা ফিফার আনুষ্ঠানিক র‌্যাঙ্কিং নয়। প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে সম্ভাব্য পয়েন্ট যোগ-বিয়োগ করে লাইভ র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়। ফিফা সর্বশেষ আনুষ্ঠানিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল ১১ জুন।

নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে অবস্থানে আরও পরিবর্তন আসতে পারে।

আর্জেন্টিনার সমর্থকদের জন্য একটি কৌতূহলোদ্দীপক পরিসংখ্যানও রয়েছে। ১৯৯২ সালে ফিফা র‌্যাঙ্কিং চালুর পর বিশ্বকাপ শুরুর আগে এক নম্বরে থাকা কোনো দলই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। এবার সেই ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই শিরোপা ধরে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।

তবে ফুটবল বিশ্লেষকদের মতে, র‌্যাঙ্কিংয়ের অবস্থান নয়, মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন