রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারি বৃষ্টিপাতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে নগরবাসীর দুর্ভোগ চরমে।

চলমান বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি তুলেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। বন্যা পরিস্থিতি ও ভারি বৃষ্টিপাতের কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীনস্ত পাঁচ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিলেট বোর্ডের পরীক্ষাও স্থগিতের সুপারিশ করা হয়েছিল।

এদিকে ঢাকা বোর্ডের শিক্ষার্থী ও অভিভাবকরা দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বোর্ডের সোমবারের (১৩ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষাও স্থগিত করার দাবি তুলেছেন।

এমন দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অনেকে। মোস্তফা সানি নামের এক শিক্ষার্থী লিখেছেন, ‘ঢাকায় যদি এমন অবস্থা হয়, তাহলে দেশের অন্য জেলাগুলোর অবস্থাও খারাপ। শুধু চট্টগ্রামের পরীক্ষা স্থগিত না করে সব বোর্ডের পরীক্ষা অন্তত এক সপ্তাহের মতো স্থগিত করে রাখা উচিত।’

মাসুম সরকার নামের এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে লেখেন, ‘জলাবদ্ধতার কারণে কেন্দ্রে পৌঁছানো দায়।

লাখো শিক্ষার্থীর কথা ভেবে আগামীকালের (সোমবার) পরীক্ষা স্থগিত করা প্রয়োজন।’ যদিও এবিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup