শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালের সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১:২১ এএম আপডেট : ১২ জুলাই ২০২৬, ১১:৩৫ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। কোয়ার্টার ফাইনাল শেষে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এখন শিরোপার লড়াইয়ে ফাইনালে ওঠার অপেক্ষা।

শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। রোববার সকালে তাদের সঙ্গে শেষ চার নিশ্চিত করে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে লিওনেল স্কালোনির দল।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধেই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধে ড্যান এনদোয়ে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান।

এরপর ভিএআরের সিদ্ধান্তে ব্রিল এমবোলো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সুইসরা। তবুও নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে জোসে ম্যানুয়েল লোপেসের পাস থেকে দুর্দান্ত বাঁকানো শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। চলতি বিশ্বকাপে এটি ছিল তার প্রথম গোল।

সুইজারল্যান্ড শেষদিকে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালালেও ১১৬তম মিনিটে এমিলিয়ানো মার্তিনেজের গুরুত্বপূর্ণ সেভ আর্জেন্টিনাকে স্বস্তি দেয়। যোগ করা সময়ের প্রথম মিনিটে লাউতারো মার্তিনেজ গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এদিকে সেমিফাইনালে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন মুখোমুখি হবে। অন্য ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সেমিফাইনালের সূচি:

ফ্রান্স বনাম স্পেন- বুধবার (১৫ জুলাই), রাত ১টা

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড- বৃহস্পতিবার (১৬ জুলাই), রাত ১টা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন