শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমন ঘটনা আগে কখনো দেখেনি বিশ্বকাপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১:০০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ মানেই নতুন রেকর্ড, নতুন ইতিহাস। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপে যে কীর্তি গড়ে উঠল, তা এর আগে কখনো দেখেনি ফুটবল বিশ্ব। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই প্রথমবারের মতো একসঙ্গে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের জয়ের পর নিশ্চিত হয়েছে বিরল এই রেকর্ড।

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা চার দলের একসঙ্গে শেষ চারে ওঠার ঘটনা আগে কখনো ঘটেনি। বিভিন্ন আসরে শীর্ষ দলগুলো শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপে এলেও নকআউট পর্বের বাধা কিংবা নিজেদের মধ্যে মুখোমুখি লড়াইয়ের কারণে সেমিফাইনালের আগেই ছিটকে পড়েছে কোনো না কোনো দল। এবার সেই চিত্র বদলে দিয়েছে ২০২৬

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ব্যবধান গড়ে দেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ। তাঁদের গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির আর্জেন্টিনা।

অন্যদিকে মায়ামিতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। তবে পিছিয়ে থেকেও ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইংলিশরা। এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে চতুর্থবারের মতো সেমিফাইনালে উঠল ইংল্যান্ড।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের বিশ্বকাপের নকআউট পর্বে টিকে থাকার এমন সম্ভাবনা আগেও তৈরি হয়েছিল। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা চার দলই নকআউট পর্বে উঠেছিল। কিন্তু শেষ ষোলোতে র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় দল স্পেনের প্রতিপক্ষ ছিল তৃতীয় স্থানে থাকা পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে শীর্ষে থাকা ব্রাজিল মুখোমুখি হয়েছিল চতুর্থ স্থানের নেদারল্যান্ডসের। ফলে সেরা চার দলের একসঙ্গে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সেখানেই শেষ হয়ে যায়।

২০২৬ বিশ্বকাপে অবশ্য পরিস্থিতি ভিন্ন। টুর্নামেন্টের আগে ফিফার নির্ধারিত ‘প্রটেক্টেড ব্র্যাকেট’ শীর্ষ দলগুলোকে আলাদা পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। পরিকল্পনামতোই র‍্যাঙ্কিংয়ের সেরা চার দল ভিন্ন ভিন্ন ব্র্যাকেট ধরে এগিয়ে শেষ পর্যন্ত পৌঁছে গেছে সেমিফাইনালে।

ফলে শুধু নতুন একটি রেকর্ডই নয়, বিশ্বকাপ ইতিহাসের অন্যতম শক্তিশালী সেমিফাইনাল লাইনআপও দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। র‍্যাঙ্কিংয়ের সেরা চার দলের শেষ চারের লড়াইয়ে এবার শিরোপার পথ যে আরও কঠিন ও রোমাঞ্চকর হয়ে উঠেছে, তা বলাই যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন