বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০১:৪৩ পিএম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
expand
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

ভারী বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন কিছু শিক্ষার্থী।

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সর্বশেষ আবহাওয়ার তথ্যের ভিত্তিতেই পরীক্ষা নেওয়া বা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হবে।

রোববার (১২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,“আজকে আমরা গভীর পর্যবেক্ষণে আছি। কিছুক্ষণের মধ্যে আবারও বসব। চেষ্টা করব কীভাবে এই সমস্যার সমাধান করা যায়।

তিনি জানান, এখনো সর্বশেষ আবহাওয়ার প্রতিবেদন হাতে আসেনি। সেটির জন্য অপেক্ষা করা হচ্ছে। কারণ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উপদেষ্টা ও সচিবের সঙ্গেও আলোচনা চলছে।

মন্ত্রী আরও বলেন, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কোথায় কী পরিস্থিতি বিরাজ করছে, তা পর্যবেক্ষণ করেই পরীক্ষা নেওয়া বা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, “পরীক্ষার সূচি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। যেসব পরীক্ষা প্রয়োজন হলে পিছিয়ে দেওয়া হবে, সেগুলো পরবর্তীতে নেওয়ার পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে।”

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন