

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর এবার ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।
শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে পরিসংখ্যান ও সুপার কম্পিউটারের পূর্বাভাসে কিছুটা এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে।
আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল। জয়ী দল নিশ্চিত করবে ফাইনালের টিকিট।
বিশ্বকাপ ইতিহাসে এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেই লড়াইয়ে তিনবার জয় পেয়েছে ইংল্যান্ড। আর্জেন্টিনা জিতেছে দুবার, যার একটি ছিল টাইব্রেকারে। আরেকটি ম্যাচকে ঘিরে বিতর্কও রয়েছে।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটা তাদের সুপার কম্পিউটারের পূর্বাভাসে জানিয়েছে, সেমিফাইনালে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা সামান্য বেশি। তাদের হিসাব অনুযায়ী, ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯.০৬ শতাংশ।
অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। অপটার পূর্বাভাস বলছে, ওই ম্যাচে ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ, যেখানে স্পেনের সম্ভাবনা ৪২.৩০ শতাংশ।
শুধু তাই নয়, টুর্নামেন্টের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবেও ফ্রান্সকে এগিয়ে রেখেছে সুপার কম্পিউটার। অপটার হিসাব অনুযায়ী, শিরোপা জয়ের সম্ভাবনায় সবার ওপরে রয়েছে ফরাসিরা, তাদের সম্ভাবনা ৩৪.০৫ শতাংশ।
তবে ফুটবল যে পরিসংখ্যানের খেলায় সীমাবদ্ধ নয়, তা বারবার প্রমাণ হয়েছে বিশ্বকাপের মঞ্চে। তাই সুপার কম্পিউটারের পূর্বাভাস ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রাখলেও, শেষ পর্যন্ত মাঠের লড়াইই ঠিক করে দেবে কে উঠবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে।

