রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এপিএস হলেন শওকত ওসমান শামীম 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পিএম
কৃষিবিদ শওকত ওসমান শামীম। 
expand
কৃষিবিদ শওকত ওসমান শামীম। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এপিএস (সহকারী একান্ত সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কৃষিবিদ শওকত ওসমান শামীমকে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী যতদিন এ পদে অলংকৃত করবেন অথবা কৃষিবিদ শওকত ওসমান শামীমকে তার সহকারী একান্ত সচিব পদে যতদিন এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

এর আগে শওকত ওসমান শামীম যুব উন্নয়ন অধিদপ্তরের গাজীপুর প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর হিসাবে কর্মরত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup