রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
পাবলিক পরিবহন

গতি ও রুট মনিটরিংয়ে জিপিএস বাধ্যতামূলক করল সরকার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানবাহন নিয়ন্ত্রণ জোরদার করতে প্রতিটি পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে গাড়ির গতি, যাত্রাপথ, রুট পারমিটসহ বিভিন্ন বিষয় তদারকি করা সম্ভব হবে।

রোববার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ের সড়ক, মহাসড়ক বিভাগের সভা কক্ষে সড়ক নিরাপত্তা জোরদারসংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

কয়েকটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি জানান, আগামী ঈদেও নিরাপদে যেন মানুষ বাড়ি ফিরতে পারে সেজন্য কাজ করছে সরকার।

শেখ রবিউল আলম বলেন, যত্রতত্র হাইওয়েতে বাসের কাউন্টার থাকবে না। শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে ওঠাতে হবে।

সড়কমন্ত্রী বলেন, সরকারি হিসাবে ঈদযাত্রার ১১ দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন