মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম
ফাইল ছবি
expand

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ৯ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়ে সম্ভাব্য ফল প্রকাশ করা হবে ৩০ জুলাই। এরপর ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে এবং ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা হবে কমিশনের প্রধান কার্যালয়ে। কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয় ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। যার ফল প্রকাশ হয় ১০ ফেব্রুয়ারি। যেখানে উত্তীর্ণ হন ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী।

উল্লেখ্য, ৫০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭৫৫টি এবং নন-ক্যাডারে ৩৯৫টিসহ মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৫০ জন নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে, প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং শিক্ষা ক্যাডারে ১৮৫ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank