মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:১০ পিএম
ছবি সংগৃহীত
expand

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে অগ্রসর হওয়া শিক্ষার্থীদের মিছিল শাহবাগ এলাকায় থামিয়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে তাদের পদযাত্রা শুরু হলেও জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে বাধার মুখে পড়ে তারা। পরে সেখানেই বসে অবস্থান কর্মসূচি চালিয়ে যান পরীক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলেন, আগের বিসিএসগুলোতে অংশগ্রহণকারীদের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় মিললেও এবার তা কমিয়ে মাত্র দুই মাসের মতো রাখা হয়েছে। তাদের দাবি—এত কম সময়ে বড় পরীক্ষা দেওয়া বাস্তবসম্মত নয়, তাই তারিখ পিছিয়ে দেওয়াই একমাত্র সমাধান।

তারা আরও অভিযোগ করেন, চলমান থাকা সত্ত্বেও পিএসসি চেয়ারম্যানের আচরণকে তারা স্বৈরাচারী বলে মনে করছেন।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৭ নভেম্বরের আগে পিএসসিকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় রাজপথেই অবস্থান অব্যাহত রাখবেন তারা। পাশাপাশি পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিও তোলেন তারা।

পিএসসির ঘোষিত সূচি অনুযায়ী, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রসহ সারাদেশে একযোগে পরীক্ষা নেওয়া হবে। কারিগরি ও পেশাগত ক্যাডারের বিষয়গুলোর পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

চলতি বছরের ১৯ সেপ্টেম্বর আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ লাখ ৭৪ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে ১০ হাজার ৬৪৪ জন প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন। ২৮ সেপ্টেম্বর পিএসসি ফলাফল প্রকাশ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank