

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও ছোট সন্তানকে নিয়ে অবস্থান করার সময় কিছু লোক তার ওপর হামলা ও লাঞ্ছনা চালায়।
ভিডিওতে দেখা যায়, নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয়ে কিছু ক্ষুব্ধ ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্তা করে। ঘটনার সময় সঙ্গে থাকা শিশু সন্তানটি ভয়ে আতঙ্কে কেঁদে ওঠে।
পরবর্তীতে এক ভিডিও বার্তায় বাঁধন জানান, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, শরীরে কোক ও পানি ছুঁড়ে মারা হয়েছে এবং মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে তিনি স্থানীয় ভেনিস থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার ঝড় ওঠে। শিশুটির কান্নার দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করে চিত্রনায়িকা পরীমনি ফেসবুকে লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’
ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে বাঁধনের সক্রিয় ভূমিকার কারণেই এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সাধারণ নেটিজেন ও তার সহশিল্পীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


