সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মৌসুমী ওমর সানীকে কেন চাবুক মারতো এখন বুঝেছি: জয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চিত্রনায়ক ওমর সানী হুট করেই ফুটবল তারকা লিওনেল মেসিকে ‘প্রতিবন্ধী’ বলে বসেন। তিনি একটি ভিডিওতে দাবি করেন, মেসি একসময় তার প্রিয় খেলোয়াড় থাকলেও এখন মেসি এবং আর্জেন্টিনা দলের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে।

এর পরপরই আরেকটি ভিডিওতে তিনি আর্জেন্টিনার সমর্থকদের ‘নির্লজ্জ’ বলে গালি দেন, কারণ ব্রাজিল হেরে যাওয়ার পর তারা খুব বেশি উল্লাস করছিল। ওমর সানীর এই মন্তব্যগুলো ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল ক্ষোভের সৃষ্টি করে।

ওমর সানীর এই মন্তব্যের পর চুপ থাকেননি অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে ওমর সানীকে সরাসরি কটাক্ষ করেন।

জয় লেখেন যে, নব্বই দশকে সিনেমায় মৌসুমী কেন ওমর সানীকে চাবুক মারতেন, সেটা তিনি এখন ওমর সানীর এই ‘প্রতিবন্ধী’ মন্তব্য শোনার পর বুঝতে পেরেছেন। জয়ের এই চাবুক মারার খোঁচা আগুনে ঘি ঢালার মতো কাজ করে।

এই দুই তারকার কাদা ছোড়াছুড়ি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমের সাধারণ মানুষ এখন দুই ভাগে বিভক্ত। একদল মনে করছেন, মেসিকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করায় ওমর সানী ঠিকঠাক জবাবই পেয়েছেন।

অন্যদিকে আরেক দল মনে করছেন, ওমর সানী একজন সিনিয়র অভিনেতা, তাই তাকে চাবুক মারার কথা বলে জয় মোটেও ভদ্রতার পরিচয় দেননি। সব মিলিয়ে বিষয়টি নিয়ে ফেসবুকে এখনো তুমুল কড়া সমালোচনা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup