রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১:৪৭ পিএম
অভিনেত্রী তানজিন তিশা। ফাইল ছবি
expand

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার একটি আদালত সমন জারি করে আগামী ১৩ আগস্ট তাকে উপস্থিত থাকতে বলেছেন।

রোববার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।

এদিন এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার। এর আগে গত ৫ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ মামলা করেন ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম।

মামলার নথি অনুযায়ী, ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ নামের একটি অনলাইন পোশাক প্রতিষ্ঠানের নির্বাহী মো. আমিনুল ইসলাম গত বছরের ৫ নভেম্বর মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির একটি অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি বেছে নেন তানজিন তিশা। পরে গত ১৮ জানুয়ারি সেটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়।

বাদীপক্ষের দাবি, শাড়িটি পরিধান করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোর বিষয়ে অভিনেত্রী ভয়েস ও টেক্সট বার্তায় সম্মতি দিয়েছিলেন। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও তিনি সেই প্রচারণা করেননি। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও রাখেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হন বাদী। আদালত অভিযোগটি আমলে নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।

তদন্ত শেষে ডিবি প্রতিবেদন জমা দেওয়ার পর আদালত সেটি পর্যালোচনা করে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবীর ভাষ্য, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তিনি আরও বলেন, আইনি নোটিশ পাঠিয়েও কোনো সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত মামলাটি করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank