বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার যে আসন থেকে লড়বেন ইশরাক হোসেন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
প্রকৌশলী ইশরাক হোসেন
expand
প্রকৌশলী ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩২ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, ঢাকা-৬ আসন থেকে নির্বাচনে লড়বেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও অবিভক্ত ঢাকার মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।

এছাড়াও ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে সংসদ সদস্য পদে লড়বেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া; বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর; সিরাজগঞ্জ-২ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু; ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ; ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়; ঢাকা-৮ মির্জা আব্বাস; নেত্রকোনা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর; গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী;

বিস্তারিত আসছে..................

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup