বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ এএম
নির্বাচন কমিশন ভবন
expand
নির্বাচন কমিশন ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় এ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী- সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ করা হবে ১২ মে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল।

মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল।

এ নির্বাচনে বিএনপি জোট ৩৬টা আসন পাবে, জামায়াত জোট ১৩টা আর স্বতন্ত্র প্রার্থীরা পাবেন একটি আসন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত থাকে।

এ ছাড়া বগুড়া-৬ আসন তারেক রহমান ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হবে। এছাড়া চট্টগ্রাম-২ ও ৪ আসনে আইনি জটিলতা থাকায় ফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন।

বিএনপির সংসদে প্রতিনিধি আছে ২০৮ জন, এনসিপির ৬ জন, জামায়াতের ৬৮ জন। বাংলাদেশ খেলাফত মজলিস আসন পেয়েছে ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি করে আসন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।

আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন