মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিআইইউতে সকল ক্লাবের বাৎসরিক কর্মপরিকল্পনা উপস্থাপন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিটি পুনর্গঠনের নির্দেশ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম
বিআইইউতে সকল ক্লাবের বাৎসরিক কর্মপরিকল্পনা উপস্থাপন। ছবি: এনপিবি
expand

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ) নিবন্ধিত সকল ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বাৎসরিক কর্মপরিকল্পনা উপস্থাপন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাবের নতুন কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রদান করেছে কতৃপক্ষ।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. সোহেল আল বেরুনীর সভাপতিত্বে সকল ক্লাব পরিচালকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, বর্তমান সরকারের গৃহীত শিক্ষা উন্নয়ন কর্মসূচির আলোকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) নির্দেশিত শিক্ষার্থীদের মানসিক, দৈহিক ও মানবিক মূল্যবোধ বৃদ্ধিকল্পে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এর অংশ হিসেবে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিতর্ক উৎসব আয়োজনে জুলাই ২০২৬ থেকে জুন ২০২৭ পর্যন্ত বাৎসরিক কর্মপরিকল্পনা লিখিতভাবে উপস্থাপন করেন নিজ নিজ ক্লাবের পরিচালকেরা।

সভায় উপস্থিত বিআইইউর ছাত্র উপদেষ্টা ও সিজিইডির সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান জানান, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সহ-শিক্ষা কার্যক্রমে আরো গতিশীল ও সক্রিয় করতে প্রতিটি ক্লাবের নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি ক্লাবের কমিটি পুনর্গঠন সম্পন্ন করা হবে।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—স্পোর্টস ক্লাবের পরিচালক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক মিসেস আয়েশা আক্তার, কালচারাল ক্লাবের পরিচালক ও ইসলামী স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিয়া সুলতানা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল মাহমুদ সোহেল।

ডিবেটিং ক্লাবের পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মিসেস আয়েশা সাইমুন এবং সাইফ আহমেদ খান রিজভী। ল্যাঙ্গুয়েজ ক্লাবের পরিচালক ও ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাদিক মুহাম্মদ ইয়াকুব, আইসিটি ক্লাবের পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাব্বির হোসেন এবং প্রভাষক মিসেস মাহফুজা মল্লিক।

ইসলামিক স্টাডিজ ক্লাবের পরিচালক ড. মোহাম্মদ মাহবুবুল আলম, বিজনেস ক্লাবের পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাজহারুল ইসলাম।

ইংলিশ ক্লাবের পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল মোমেন সরকার এবং লাইলা মরিয়ম। এছাড়া 'ল' ক্লাবের পরিচালক ও আইন বিভাগের প্রভাষক মোঃ রিমন মিয়া উপস্থিত ছিলেন।

সভায় সকল ক্লাবের স্ব-স্ব কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank