বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
মোটরসাইকেলে করে পেট্রোল বোমা নিক্ষেপ করে
expand
মোটরসাইকেলে করে পেট্রোল বোমা নিক্ষেপ করে

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে দুইটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪ মিনিটে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে চারজন এসে প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতে দুটি মোটরসাইকেল এসে একটি রাউন্ড দিয়ে প্রিপারেটরি স্কুলের সামনে থেমে যায়। এদের মধ্যে দুটি মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট, বাকি দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ছিল।

এরপর একটি মোটরসাইকেল থেকে নেমে একজন পেট্রোল বোমায় আগুন ধরিয়ে দুটি বোমা স্কুলে লক্ষ্য করে নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'স্কুলকে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup