

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে তিনজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের মর্গে স্বজনরা তাদের শনাক্ত করেন।
শনাক্ত হওয়া নিহতরা হলেন, পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা মঞ্জু বেগম (৩৬), মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা শাহীনুর বেগম (৩৫) এবং বাড়ি বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা মীম আক্তার (১৬)।
এ ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, অগ্নিকাণ্ডের সময় কারখানার প্রধান ফটক তালাবদ্ধ ছিল, ফলে শ্রমিকরা বের হতে পারেননি। তারা এ ঘটনাকে ‘দুর্ঘটনা নয়, পরিকল্পিত অবহেলা’ বলে দাবি করে দায়ীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে প্রক্রিয়া চলমান রয়েছে এবং কারখানার মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, শনিবার দুপুরে আগানগর ইউনিয়নের কদমতলী এলাকায় অবস্থিত একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেলে তা পুরোপুরি নেভানো হয়। এই ঘটনায় শ্রমিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সচেতন মহলে ।
মন্তব্য করুন