সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগে নতুন পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে চলে আসা নিয়োগ প্রক্রিয়া থেকে সরে এসে এবার কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে এসব পদে জনবল বাছাইয়ের পরিকল্পনা করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এতে বলা হয়, নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে এই পরিবর্তন আনা হচ্ছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সহকারী প্রধান পদে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন পদ্ধতিতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় বর্তমানে শূন্য থাকা পদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

এদিকে, নতুন এই নিয়োগ ব্যবস্থা, পরীক্ষার কাঠামো এবং শূন্য পদের সংখ্যা নিয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনটিআরসিএ। বর্তমানে এসব প্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১টি পদ খালি রয়েছে বলে জানানো হয়েছে।

আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় এনটিআরসিএ চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম উপস্থিত থেকে নতুন পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরবেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup