বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

'ভুল বোঝাবুঝি হয়েছে নবীন পাঞ্জাবির দোকান নিয়ে'

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০১:২৪ পিএম
সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
expand
সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

নবীন পাঞ্জাবির মগবাজারের বিশাল সেন্টারে হওয়া ঘটনাকে 'ভুল বোঝাবুঝি' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, উভয় পক্ষই ব্যবসায়ী নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে মগবাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনটির আয়োজন করে বিশাল সেন্টার দোকান মালিক সমিতি।

সংবাদ সম্মেলনে বিশাল সেন্টারের দোকান মালিক সমিতির সেক্রেটারি সরোয়ার হোসেন বলেন— নবীন ফ্যাশনের অফারের কারণে মার্কেটের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দায়িত্বরত নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরাও নিয়ন্ত্রণ করতে পারেনি। ওইদিন (২০ মার্চ) বিকেলেই নবীন ফ্যাশন নিজেদের ফেসবুক পেইজে ইঞ্জিন ওয়েল গিফট দেয়া বন্ধ করে।

বিষয়টি প্রথমেই ব্যবসায়িরা সমাধান করতে পারত জানিয়ে সরোয়ার হোসেন বলেন, আমরা নবীন পাঞ্জাবির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম।

এদিকে, সংবাদ সম্মেলনে পুরো ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রিন্স ফ্যাশনের মালিক জাহাঙ্গীর হোসেন মাইকেল। তিনি বলেন, আমরা ব্যবসায়ী মানুষ সবাই মিলেই ব্যবসা করতে চাই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup