বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাতীয় ছাত্রশক্তির নেতা আহত

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর কদমতলীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডের পুতুলবাড়ি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

আহত মো. জানভির আলম (২৩) ‘জাতীয় ছাত্রশক্তি’র কদমতলী থানার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ সোনারগাঁ ইউনিভার্সিটির স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

আহতের সহকর্মী সাদেক মির্জা জানান, রাতে পুতুলবাড়ি রেস্টুরেন্টের সামনে বসে থাকা অবস্থায় ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে জানভিরের ডান কাঁধের পেছনে ও পিঠে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,আহত জানভীরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার ডান কাঁধে ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাটি কদমতলি থানা পুলিশকে জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup