বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় একটি কাঠের দোকানে সোমবার রাতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রাত ১২টা ৩৮ মিনিটে আগুন পুরোপুরি নেভানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮মিনিটে আগুনের খবর আসে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

শাহজাহান হোসেন বলেন, এসএ পরিবহনের পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। খবর পাওয়ার পর প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পরে আরও ইউনিট যোগ করা হয়। শেষ পর্যন্ত মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, পাঁচতলা ‘এল’ আকৃতির ভবনটির দ্বিতীয় থেকে পঞ্চম তলায় হাগিজ ডায়াপারের গুদাম ছিল। ভবনের আশপাশে কাঠের একাধিক গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাহ্য সামগ্রী বেশি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সুনির্দিষ্ট কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup