মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:৪৭ এএম
ফাইল ছবি
expand

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা সত্ত্বেও সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগের আশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫২ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৫ সেন্ট বা প্রায় ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৮৭ মার্কিন ডলারে।

অন্যদিকে, সেপ্টেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৪৭ ডলারে স্থিতিশীল রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক বিমান হামলা এবং ইয়েমেনের হুথিদের পক্ষ থেকে সমুদ্রপথে অবরোধের হুমকি তেলের বাজারে অস্থিরতা তৈরি করেছিল। তবে দুই পক্ষের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতা ও কূটনৈতিক সমাধানের ইঙ্গিত বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমিয়েছে, যার প্রভাব পড়েছে তেলের দামে।

এর আগে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

সূত্র : রয়টার্স।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank