বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির খবরে তেলের দামে বড় পতন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক তেলের বাজারে দরপতন দেখা গিয়েছে। বুধবার (৮ এপ্রিল) ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের মূল্য প্রায় ১৪ দশমিক ৮৪ ডলার বা ১৩ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৪৩ ডলারে। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দামও ১৬ দশমিক ১৩ ডলার হ্রাস পেয়ে ৯৬ দশমিক ৮২ ডলারে নেমে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই দরপতনের পেছনে বড় প্রভাব ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তাদের ওপর হামলা বন্ধ করা হলে ইরানও পাল্টা আক্রমণ বন্ধ রাখবে। পাশাপাশি, এই সময়ের মধ্যে হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup