মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের শক্তির কাছে আর কোন শক্তি বড় নয়: এলজিআরডি মন্ত্রী 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০১:১১ পিএম আপডেট : ১০ মার্চ ২০২৬, ০১:২২ পিএম
ফ্যামিলি কার্ড’-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
ফ্যামিলি কার্ড’-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতটুকু বিশ্বাস রাখবেন। আমাদের তো আর অন্য কোন ইসু নেই। আমরা ঢাকায় বাড়ি বানাবো না, বা বিদেশেও বাড়ি বানাবো না, আর কানাডাতে গিয়েও বাড়ি বানাবো না।

আপনারা নিশ্চিত থাকেন আমরা এখানে কাজ করতে আসছি কাজ করব। যদি দেখা যায় কেউ কোনো রকম দুর্নীতির সাথে জড়িত হয়েছে তাদের ছাড় দেয়া হবে না কোন ক্ষমা করা হবে না। এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর গ্রামের ২নং ওয়ার্ডের ইউআই আলিম মাদ্রাসা মাঠে ‘ফ্যামিলি কার্ড’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আসুন আমরা নতুন করে শুরু করি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। পেছনের দিকে আর না তাকাই। সামনের দিকে তাকিয়ে কিভাবে সুন্দর করা যায় কি করে আমরা ভালোভাবে বাস করতে পারি। শিশুদের লেখাপড়া শিখাতে পারি। কর্মসংস্থান তৈরি করতে পারি। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারি। সেই লক্ষে আমরা সবাই মিলে কাজ করি।

আমি মনে করি জনগণের শক্তির কাছে আর কোন শক্তি বড় নয়। আসুন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি এই কার্ডটি দিয়েছেন তাকে আন্তরিকভাবে দোয়া করি ও কৃতজ্ঞতা জানাই। আশা করছি তিনি আমাদের কাছে যতগুলো অঙ্গীকার করেছেন সবগুলো তিনি পালন করতে সক্ষম হবেন এবং ইতিমধ্যে আমরা জনগণের কাছে দেয়া ওয়াদা পূরণে কাজ করছি।

এ সময় পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে পরীক্ষামূলক ভাবে ঠাকুরগাঁওয়ের ৫৮৮ জন গৃহিনীর হাতে এই ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন