রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

জামানত হারালেন ‘তরুণদের বিয়ের ব্যবস্থা করতে চাওয়া’ স্বতন্ত্র প্রার্থী

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম
স্বতন্ত্র প্রার্থী আশা মনি
expand
স্বতন্ত্র প্রার্থী আশা মনি

জামানত হারালেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মনি। পেয়েছেন ২৭৯ ভোট।

এর আগে ভোটের প্রচারণা চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশা মনি বলেন, আমি যদি জয়ী হয়ে পারি তাহলে তরুণ-তরুণী সবার বিয়ের ব্যবস্থা করবো।

সে সময় তার এই আশ্বাস ব্যাপক ভাইরাল হয়।

তিনি বলেছিলেন, অনেক তরুণ ভাই আমাকে বলছেন, আপা আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের উদ্দেশ্যে আমার কথা-আমাকে একটা করে ভোট দিন, আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।

তরুণ থেকে শুরু করে দাদা-দাদি, নানা-নানি ও চাচা-চাচি সবার কাছে আমার একটাই আবদার, বিয়ের উপহার হিসেবে এবার আমাকে একটি করে ভোট দিন।

ঠাকুরগাঁও-৩ আসনের ভোটার সংখ্যা- ৩ লাখ ৬১ হাজার ৫১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮২ হাজার ৪০০ জন। এবল নারী ভোটার: ১ লাখ ৭৮ হাজার ৬৪৯ জন। আর তৃতীয় লিঙ্গ ভোটার: ২ জন। মোট ভোট কেন্দ্র: ১২৮ টি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X