বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মজলুমরা জালিমের ভূমিকায় অবতীর্ন হতে আরম্ভ করেছে: মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম
আল্লামা মামুনুল হক
expand
আল্লামা মামুনুল হক

আল্লামা মামুনুল হক বলেছেন, এদেশের রাজনীতি আর কলুষিত হবে না ভেবে জুলাই বিপ্লবের পর বাংলার মানুষ আশায় বুক বেধেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মজলুমরা নতুন করে জালিমের ভূমিকায় অবতীর্ন হতে আরম্ভ করেছে। ১৫ বছরের ক্ষুধা, তৃষ্ণা এক মাসে পূরন করতে লুটে-পুটে খেতে আরম্ভ করেছিল।

তিনি আরও বলেন, এই জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যে গোষ্ঠি, দেড় হাজার মানুষের প্রান, ৩০ হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আসা জুলাই বিপ্লবের সাথে তারা গাদ্দারি করার চিন্তা করছে। শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের সাথে যারা গাদ্দারি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।

রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি বাসষ্ট্যান্ডে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত রিকসা মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

জনসভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আব্দুস সামাদ ও সিরাজগঞ্জ-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আব্দুর রউফ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup