সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাক প্রতীকের গণসংযোগে বিএনপি নেতার মাইক কেড়ে নেয়ার অভিযোগ

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম
কুমিল্লা- ৪ আসনের ইউছুফপুর এলাকায় ট্রাক প্রতীকের গণসংযোগ করা কালে তারেক মূন্সীর হাতে হ্যান্ড মাইক’র ভিডিও ফুটেজ থেকে স্ক্রিন শর্টের ছবি।
expand
কুমিল্লা- ৪ আসনের ইউছুফপুর এলাকায় ট্রাক প্রতীকের গণসংযোগ করা কালে তারেক মূন্সীর হাতে হ্যান্ড মাইক’র ভিডিও ফুটেজ থেকে স্ক্রিন শর্টের ছবি।

কুমিল্লা- ৪ দেবীদ্বার নির্বাচনী এলাকায় বিএনপি জোটের গণঅধিকার পরিষদের ‘ট্রাক প্রতীক’র প্রার্থী মো. জসিম উদ্দিনের নির্বাচনী প্রচারনায় একটি পথসভায় বক্তৃতা দেয়ার সময় বিএনপি কুমিল্লা (উঃ) জেলার সদস্য সচিব এএফএম তারেক মূন্সীর মাইক কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগটি আনা হয়,- কুমিল্লা- ৪ আসনের সাবেক সাংসদ ও বিএনপি জাতীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে দেবীদ্বার উপজেলার ২ নং ইউছুফপুর ইউনিয়নে ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনাকালে একটি পথসভায়।

ওই ঘটনায় মঞ্জুরুল আহসান মূন্সীর এ অসৌজন্যমূলক আচরণের জন্য দেবীদ্বার উপজেলা বিএনপির পক্ষে উপজেলা বিএনপির আহবায়ক মো. গিয়াস উদ্দিন ও সদস্য সচিব কাজী মাসুদ কর্তৃক স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অনতিবিলম্বে এমন শিষ্টাচার বহির্ভূত আচরনের জন্য তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য আহবান জানান।

উল্লেখ্য বিগত কয়েক বছর ধরে এ আসন থেকে সাবেক ৪ বারের নির্বাচিত সাংসদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঋণখেলাপের দায়ে নির্বাচন থেকে বাতিল হওয়া ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর সাথে আভ্যন্তরিন দলীয় বিরোধ চলে আসছে।

বিএনপি নেতা মো. নজরুল ইসলাম বলেন, বিএনপি নেতা তারেক মূন্সীর মাইক কেড়ে নেয়ার বিষয়টি গুজব। দেবীদ্বারে বিএনপির প্রার্থী না থাকায় কেন্দ্রীয় নির্দেশনায় ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে আমরা কাজ করছি। বিএনপি নেতা তারেক মূন্সী নির্বাচন পরিচালনায় মঞ্জু মূন্সীর নিকট টাকা চাইলে- তিনি দলীয় নেতা কর্মীদের নিয়ে ট্রাক প্রতীকের পক্ষে কাজ করতে বলেন। পরে ইউছুফপুর এলাকায় ট্রাক প্রতীকের পক্ষে একটি পথসভা হয়। ওই পথ সভায় মঞ্জু মূন্সী বক্তৃতা শেষ করে খাইয়ার এলাকায় যাওয়ার পথে দলীয় নেতা-কর্মী ছাড়া তিনি (তারেক মূন্সী) একাই হাজির হন। এসময় ট্রাক প্রতীকের পক্ষে বক্তৃতা দিতে ওনার নাম ঘোষণা করে হ্যান্ড মাইক হাতে দেন। এসময় মঞ্জু মূন্সী তাকে এখানে বক্তৃতা না দিয়ে অন্য স্পটে বক্তৃতা দিতে বলায় সে রাগ করে চলে যায়।

জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লা (উঃ) জেলা সভাপতি সুফিয়া বেগম জানান, নির্বাচনী প্রচারনা থেকে সড়ে থাকতেই তারেক মূন্সী মিথ্যা অভিযোগ তুলে আমাদের প্রচারনা এবং নেতাকে বিতর্কীত করে তুলছে। তারেক মূন্সীর হাতে মাইক, মঞ্জু মূন্সী গাড়ির ভেতরে, মাইক কি ভাবে কেড়ে নিল ?

এ ব্যাপারে তারেক মূন্সী বলেন, আমি ট্রাক প্রতীকের গণসংযোগে যাই, বক্তৃতা দেয়ার সময় মঞ্জু ভাই আমার মাইক কেড়ে নেয়। তাই আমি চলে আসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন