বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্বোধন
expand
সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্বোধন

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সজেকা খুলনা এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উদ্‌যাপন করা হয়।

জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন–ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, দুদক সজেকা খুলনার সহকারী পরিচালক মো. জাহিদ ফজল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবার থেকেই দুর্নীতি প্রতিরোধের চর্চা শুরু করতে হবে। আমরা যদি সময়মতো অফিসে না আসি, সেটিও একটি দুর্নীতি। দায়িত্ব পালনে অনিয়ম মানেই দুর্নীতি। সততা, দক্ষতা ও সাহসিকতা দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। তারুণ্যকে সঠিক পথে পরিচালিত করতে পারলে দুর্নীতি আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

উদ্বোধনী পর্ব শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. আব্দুল ওহাব আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, মহিলা অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার, বন বিভাগ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ মো. রেজাউল করিম, অ্যাডভোকেট মনিরউদ্দিন, রেবেকা সুলতানা, মো. শাহাবুদ্দিন, একরামুল কবির খান, সাকিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup