মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে প্রাণ হারালেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৮:৪০ এএম
আলেয়া বেগম (৪৪)
expand

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম (৪৪) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৫টায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আলেয়া বেগম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা গ্রামের খোরশেদ আলীর মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জ্বর নিয়ে তিনি রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি হন। পরে ডেঙ্গু পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি বলেন, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর আলেয়া বেগমের ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

তিনি আরও বলেন, এখন ডেঙ্গুর মৌসুম চলছে। জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে এসে পরীক্ষা করানো উচিত। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা ঠিক নয়।

পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank