বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১১:১৬ পিএম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
expand
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঝড়ো বাতাসে উত্তাল পদ্মা নদীর কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল।

বুধবার (১৮ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে, এতে স্বস্তি ফিরেছে যাত্রী ও চালকদের মাঝে।

এর আগে, বৈরী আবহাওয়ার কারণে রাত ৮টা ৪০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। হঠাৎ ঝোড়ো বাতাসে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

জানা গেছে, সন্ধ্যার পর থেকেই রাজবাড়ীর বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে ঝড়ো বাতাস বইতে শুরু করে। এর প্রভাবে দ্রুতই পদ্মার পানি অস্থির হয়ে ওঠে। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অন্তত সাতটি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়েছিল। এতে ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক জেশানুল ইসলাম টিপু জানান, দিনভর ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও হঠাৎ আবহাওয়ার অবনতি হওয়ায় সাময়িকভাবে বন্ধ করতে হয়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রাত ৯টা ৪৫ মিনিট থেকে আবার ফেরি চলাচল শুরু করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup