

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষাক্ষেত্রে সাম্প্রতিক নানা অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে টানা ১৮ দিন ধরে অনশন চালাচ্ছেন প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।
দীর্ঘদিনের এই অনশনের জেরে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে। ইতিমধ্যেই তার ওজন কমেছে প্রায় ৮.৫ কেজি। চিকিৎসকদের মতে, অবিলম্বে চিকিৎসা শুরু না হলে তাঁর জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
এই পরিস্থিতিতে ওয়াংচুকের জীবন বাঁচাতে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছেন এক আইনজীবী। আবেদনে বলা হয়েছে, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের জীবনের অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।
তাই কেন্দ্র ও দিল্লি সরকারের উচিত অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা এবং প্রয়োজনে জোরপূর্বক খাওয়ানো বা চিকিৎসার মাধ্যমে তার প্রাণ রক্ষা করা। আদালতও এই মামলার দ্রুত শুনানির বিষয়টি খতিয়ে দেখছে।
এদিকে এই আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক স্তরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বহু বিশিষ্ট নাগরিক তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তবে নিজের দাবিতে এখনও অনড় ওয়াংচুক।
এরই মধ্যে তার পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফোন করে ওয়াংচুকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং শিক্ষার্থীদের ন্যায়বিচারের এই লড়াইয়ের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
'ককরোচ জনতা পার্টি' (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রীর এই সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।