শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের তারিখ জানাল যেসব দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১১:০৪ পিএম
প্রতীকি ছবি
expand
প্রতীকি ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় বেশ কয়েকটি দেশে আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপিত হবে।

জানা গেছে, বুধবার (১৮ মার্চ) সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করা হবে। কই সিদ্ধান্ত জানিয়েছে কাতারও। সেখানে ৩০ রোজা পূর্ণ করে শুক্রবারই ঈদ পালন করবেন মুসলমানরা।

একই দিনে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে তুরস্ক। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবেন অস্ট্রেলিয়ার মুসলমানরা। দেশটির ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে, ওই দিনই ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের প্রথম দিন ধরা হবে।

তবে ভিন্ন পদ্ধতি অনুসরণ করেছে সিঙ্গাপুর। দেশটি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করে। সে অনুযায়ী সেখানে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে, কারণ বৃহস্পতিবার দেশটির আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।