বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর ঘটনায় আটক ৫

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম
expand
নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর ঘটনায় আটক ৫

নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দলীয় স্লোগান ও দলীয় ব্যানার টানানোর ঘটনায় দলটির পাঁচ কর্মীকে আটক করেছে সুধারাম থানা পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ সফিকুল ইসলাম নাজিম(৪৩), মোঃ কাউছার হামিদ(৩৮), মোঃ জিয়াউল রহমান রাসেল (৪৮), মোঃ আবু সাঈদ (৫৫), বিদ্যুৎ রঞ্জন পাল (৪৯)।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের নেতৃত্বে তালা ভেঙে ভিতরে প্রবেশ বিভিন্ন শ্লোগান ও দলীয় কার্যালয়ে ব্যানার টানান।

​প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হতে আরও জানা যায়, ‘একদল উত্তেজিত নেতাকর্মী দলীয় স্লোগান দিয়ে কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কার্যালয়টি তাদের দখলে নেন। এ সময় সেখানে আওয়ামী লীগের জেলা পর্যায়ের কোনো শীর্ষ নেতাকে দেখা না গেলেও কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।’

​বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার পর আওয়ামীলীগের কার্যালয়ে আরেকটি তালা লাগিয়ে দেয়া হয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup