

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে মূল ফটকে ব্যানার সাঁটিয়ে "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" স্লোগান দিয়েছেন নাসিকের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগর সভাপতি পদপ্রার্থী সাদিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সায়মন মির্জাসহ যুবলীগের কর্মীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দুই নম্বর রেলগেইট এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে এই ঘটনা ঘটেছে। নেতাকর্মীরা এক মিনিট স্লোগান দিয়ে ঘটনাস্থান ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এসে তড়িঘরি করে কার্যালয়ের সামনে ব্যানার সাঁটিয়ে দেয়। এরপর তারা ১ মিনিট স্লোগান দিয়ে দ্রুত ঘটনার স্থান থেকে সড়ে পরেন। তবে তারা ব্যানাটি রেখেই চলে যান।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, "আমরা বিষয়টি অবগত রয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এ বিষয় নিয়ে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই। আমরা এই বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিবে। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে নতুন সরকারকে বেকায়দায় ফেলার জন্য এসকল কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেয়ার দাবি করছি।
উল্লেখ, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই পতনের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মী আত্মগোপনে চলে যান। আবার কেউ কেউ বিদেশে পাড়ি জমান। এই অবস্থায় একসময় নেতাকর্মীদের দ্বারা সবসময় জমজমাট থাকা শহরের দুই নম্বর রেলগেইট এলাকার আওয়ামী লীগ কার্যালয়টি জনমানবহীন ভুতুরে ভবনে পরিণত হয়।
এছাড়াও গত বছর ৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জ শহরের ‘বায়তুল আমান’ ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়৷ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন এ ভবনটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন একাধিক সভা অনুষ্ঠিত হয়েছিল।
মন্তব্য করুন
