

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র মিলিয়ে ৪৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নোয়াখালীর ৬ টি নির্বাচনী আসনে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ প্রার্থী সহ ৫ জন প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা মো: শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোয়াখালীর ৬ টি আসনে মোট ৪৭ জন বৈধ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন। আগামীকাল বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হচ্ছেন নোয়াখালী-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইয়েদ আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন, নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীম উদ্দিন মওদুদ, খেলাফত মজলিসের প্রার্থী আলী আহমদ ও নোয়াখালী-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহ মাহফুজুল হক।
মন্তব্য করুন