বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিদ্যুৎ লাইনের স্থানান্তর ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে নরসিংদীর শিবপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক ও জনপথ বিভাগের চলমান রাস্তা সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে ঠিকাদার কর্তৃক বিদ্যুৎ লাইন স্থানান্তর কাজ পরিচালনা করা হবে।

এ কাজের জন্য বুধবার চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকে শিবপুর ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার এবং ইটাখোলা সুইচিং স্টেশন থেকে মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডার শাটডাউন রাখা হবে।

শাটডাউন কার্যকর থাকবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়াও শিলমান্দী উপকেন্দ্রের আওতাধীন শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডার এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হতে পারে, সে জন্য নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup