বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: নরসিংদীতে মামুনুল হক

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম
মাওলানা মামুনুল হক
expand
মাওলানা মামুনুল হক

নরসিংদীর শিবপুরে অনুষ্ঠিত এক গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, “আন্দোলন-সংগ্রাম করে এক ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে। দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার দানুয়া কলেজ মাঠে শিবপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল বাছেদ কাসেমীর সভাপতিত্বে আয়োজিত এই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, দেশপ্রেমিক ইসলামী জনতার ঐক্য আগামীর নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “যে আন্দোলন আমরা শুরু করেছি—হয় আমাদের জীবন বিসর্জন যাবে, না হয় দেশ ও জাতির বিজয় ছিনিয়ে আনব—ইনশাআল্লাহ।”

এসময় তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি রাকিবুল ইসলামকে নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং দলীয় প্রতীক ‘রিকশা’ তুলে দেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা ইসমাইল নূরপুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলান এবং নরসিংদী জেলা সভাপতি মাওলানা আব্দুন নূরসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

গণসমাবেশে শিবপুরের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup