বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনাবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
কোনাবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন
expand
কোনাবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

গাজীপুর মহানগরের কোনাবাড়ী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৮ নভেম্বর শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে । উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যুগান্তর পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনন্দ টেলিভিশনের অজয় সরকার ঝুটন।

শনিবার (৮ নভেম্বর) কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অজয় সরকার ঝুটন ও মোঃ তৌফিক ইসলাম। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তৌফিক ইসলাম পান ৫ ভোট এবং অজয় সরকার ঝুটন পান ১৯ ভোট। ১৪ ভোটের ব্যবধানে অজয় সরকার ঝুটন সাধারণ সম্পাদক পদে জয়ী হন।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে নির্বাচিত হন মোঃ মোরশেদ আলম, সহসভাপতি পদে বিনয় সরকার, সাংগঠনিক সম্পাদক পদে কালবেলার কোনাবাড়ী প্রতিনিধি ও এনপিবি নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি মানিক মিয়া, দপ্তর সম্পাদক পদে মুক্ত বলাকার ইসমাইল হোসেন আমিনুল নির্বাচিত হন।

উক্ত নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, কোনাবাডী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাহউদ্দিন, কাশিমপুর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, কোনাবাড়ী থানা বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, তানজিরুল ইসলাম রাজীব , যুবদল নেতা কামরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup